রাশিদাজ্জোহা সরকারি কলেজে’র সিরাজগঞ্জের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:-
রাশিদাজ্জোহা সরকারি কলেজে’র সিরাজগঞ্জের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এমপি, বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বায়তুল ইলাহ ভিক্টোরিয়া স্কুল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আল-আমিন।
সোমবার (১৪সেপ্টেম্বর-২০২৬খ্রি.) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী রাশিদাজ্জোহা সরকারি কলেজে’র উক্ত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,, কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন, রাশিদাজ্জোহা সরকারি কলেজে’র সিরাজগঞ্জের শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
এসময়ে রাশিদাজ্জোহা সরকারি কলেজে’র সিরাজগঞ্জের উপাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান দিপু সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।