• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট হস্তান্তর সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সিরাজগঞ্জ সদরে “বিশ্ব দৃষ্টি দিবস” উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন ও গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর চেয়ারম্যান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাত্তার ফাউন্ডেশন ও ছোঁয়া রিসোর্টের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। রাশিদাজ্জোহা সরকারি কলেজের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ‎সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের পাঠদান মনিটরিং শ্রেণিকক্ষ পরিদর্শন এবং শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত সিরাজগঞ্জে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা – সভাপতিত্ব করেন সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আজিজুর রহমান মুন্না–
সিরাজগঞ্জের ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে খাঁজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৮অক্টোবর-২০২৬) সকাল ১১টায় বেলকুচি আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ছায়েদহল ইসলাম ভূঞা রোমেলের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান এবং জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার মো. আব্দুল্লাহ আল মামিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)।
এ সময় ফাউন্ডেশনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আলম, ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী এয়ার কমোডর শাহজাহান (অব.), ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন এবং সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে তাদের এগিয়ে নিতে এ ধরনের বৃত্তি ও সম্মাননা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি খাঁজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category