• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট হস্তান্তর সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সিরাজগঞ্জ সদরে “বিশ্ব দৃষ্টি দিবস” উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন ও গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর চেয়ারম্যান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাত্তার ফাউন্ডেশন ও ছোঁয়া রিসোর্টের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। রাশিদাজ্জোহা সরকারি কলেজের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ‎সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের পাঠদান মনিটরিং শ্রেণিকক্ষ পরিদর্শন এবং শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত সিরাজগঞ্জে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা – সভাপতিত্ব করেন সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট হস্তান্তর

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ব্র্যাকের সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট হস্তান্তর

আজিজুর রহমান মুন্না—
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা হোক সবার অঙ্গীকার” পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি”- এই শ্লোগান নিয়ে- সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে ৫,০০০ (পাঁচ হাজার)টি ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৮অক্টোবর-২০২৬ খ্রি.) সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় কক্ষে-
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম তিনি বলেন, ব্র্যাকের এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও অন্যান্য অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
এ সময়ে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, ব্র্যাক রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিট এর ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (বিডিসি) মোঃ মাহফুজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি—রিজিওন-১) মোঃ বাবর আলী এবং আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি—রিজিওন-২) মোঃ আব্দুল মতিন খান উপস্থিত ছিলেন।
জানা যায় যে, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে লিফলেটগুলো ব্যবহার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category