• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
উল্লাপাড়া বিজ্ঞান কলেজ আকবর আলী হল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন- সাবেক এমপি এম,আকবর আলী বেলকুচির হাজী আব্দুল হামিদ লাকীর ডাইং কারখানাসহ ৪টি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন কমিটির মিটিং অনুষ্ঠিত সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত নিরাপদে সড়কে চলাচলের জন্য সিরাজগঞ্জ বিআরটিএ এর সচেতনতামূলক প্রচার অভিযান সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযান রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে আলোচনায় আমিরুল

বেলকুচির হাজী আব্দুল হামিদ লাকীর ডাইং কারখানাসহ ৪টি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সংবাদ প্রকাশের পর সেই ডাইং কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

উজ্জ্বল অধিকারী, ​বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “বেলকুচিতে ২৭মাস ধরে ডাইংয়ের বিষাক্ত বর্জ্যে বন্দি পরিবার, চুলা জ্বালাতেও ভোগান্তি” শিরোনামে বিভিন্ন অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রকাশের পর বেলকুচির সেই হাজী আব্দুল হামিদ লাকীর ডাইং কারখানাসহ ৪টি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। অভিযান পরিচালনাকালে কারখানার দূষণ ও পরিবেশগত নিয়ম অমান্য করার দায়ে কারখানা তামাই গ্রামের হাজী আব্দুল হামিদ লাকীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া হাজী আনোয়ার হোসেন মোল্লা, জাকারিয়া খান ও মুন্সী পান্না আহমেদকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যার পর এঘটনার সত্যতা নিশ্চিত করেছে সিরাজগঞ্জের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ডাইং কারখানাটি রাসায়নিক মিশ্রিত বিষাক্ত বর্জ্য খোলা জায়গায় ফেলে আসছিল। এতে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে। বিষাক্ত বর্জ্যের দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। বিশেষ করে পার্শ্ববর্তী পরিবারগুলো বিষাক্ত ধোঁয়া ও কারখানার বিষাক্ত বর্জ্যের কারণে বাড়ির আঙ্গিনায় চুলা জ্বালাতেও চরম ভোগান্তিতে পড়ত।

​ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ ও দুর্বিষহ জীবনের চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রশাসনের নজরে আসলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান জানান, সংবাদ প্রকাশের পর আমরা বেলকুচি উপজেলার তামাই গ্রামে ডাইং কারখানার বর্জ্যের নমুনা পরিক্ষার জন্য ল্যাবে পাঠাই। পরিক্ষায় বিষাক্ত কেমিকেল থাকায় ডাইং কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এতে তামাই গ্রামের হাজী আব্দুল হামিদ লাকীকে উন্মুক্ত জায়গায় ডাইং কারখানার বিষাক্ত বর্জ্য ফেলার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করেছি। সেই সাথে ওই গ্রামের আরও তিনটি ডাইং কারখানাকে পঞ্চাশ হাজার টাকা করে মোট আড়াই লাখ জরিমানা করা হয়েছে। ইউএনও আরও বলেন, পরিবেশের ক্ষতি করে ও সাধারণ মানুষের জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে ব্যবসা করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category