• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সাথে মতবিনিময়

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহিদ এম. মুনসুর আলী অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর হাসান মেহেদীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মো. মাশরাফি সরকার, নিটর হাসপাতালের ছাত্র প্রতিনিধি মো. রিফাত লোদি, শহিদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান এবং সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালমান জোয়ার্দারসহ জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহিদ পরিবারের সদস্যরা।

সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলকে স্বৈরাচারী উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সিরাজগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে যারা আহত ও নিহত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তারা এও দাবি করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত পরিবারের প্রতি সাহায্যের প্রতিশ্রুতি পূরণ না হওয়া এবং স্বৈরশাসনের দোসরদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন দেওয়া যাবে না।

সভা শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category