• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

সিরাজগঞ্জে মাসব্যাপী সাতাঁর প্রশিক্ষণ( অনূর্ধ্ব ১৪) ২০২৫ এর শুভ উদ্বোধন

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

সিরাজগঞ্জে মাসব্যাপী সাতাঁর প্রশিক্ষণ( অনূর্ধ্ব ১৪) ২০২৫ এর শুভ উদ্বোধন

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ খ্রিঃ এর আওতায় মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ সাতাঁর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। শনিবার (৩ মে) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়িয়া পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুুকুরে অনুষ্ঠিত হয়। মাসব্যাপী (অনুর্ধ্ব ১৪) সাতাঁর প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গনপতি রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া শিক্ষক জাহিদ ইকবাল, জনাব মোঃ হফিজুল ইসলাম, মোঃ মোকলেছুর রহমান প্রমুখ। এছাড়াও ক্রীড়াসংস্থার সচিব মো রেজাউল করিম খোকন,ক্রীড়া ভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই অনুর্ধ্ব -১৪সাতাঁর প্রশিক্ষণে ৪০ ছেলে ও মেয়ে প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category