• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

সিরাজগঞ্জে জিয়াপরিষদ ও সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির আয়োজনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া- মোনাজাত ও বৃক্ষরোপণ

আজিজুর রহমান মুন্না –
সিরাজগঞ্জে জিয়াপরিষদ ও সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটি’র আয়োজনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহিদ প্রেসিডেন্ট জিয়া রহমানএঁর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা, দোয়া- মোনাজাত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৩০ মে) সকালে দুপুর পর্যন্ত উক্ত
মাড়োয়াড়ি পট্টি সড়ক পুলিশ ফাড়ি সংলগ্ন সোনালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ জেলা শাখার নীচতলায় উক্ত আলোচনা সভা , দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি বেগম রুমানা মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমল কৃষ্ণ দাস, মোস্তফা নোমান আলাল, খ.ম.রকিবুল হাসান রতন, জিয়া পরিষদ- সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি আবু হাশিম তালুকদার প্রমুখ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ জেলা কমিটির শাখার সভাপতি রেজা আবু নায়েস ফারুকী।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃবৃন্দ এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এবং অন্যান্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের গঠনমূলক অগ্রগতিতে তাঁর নেতৃত্বগুণের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “জিয়াউর রহমান ছিলেন একটি আদর্শের নাম। তিনি দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।” বক্তারা বর্তমান প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category