মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন — চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু
স্টাফ রিপোর্টারঃ- মা-বাবার কবর জিয়ারত এর মধ্যেদিয়ে সিরাজগঞ্জের জেলায় ব্যবসায়ীদের শীর্ষ ও বাণিজ্য সংগঠন
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি–বার্ষিক নির্বাচন ২০২৫ এ অর্ডিনারী গ্রুপ থেকে প্রেসিডেন্ট পদে মোঃ সাইদুর রহমান বাচ্চু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি তার মা-বাবার কবরের পাশে শায়িত
দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার।
বৃহস্পতিবার, ( ২০ নভেম্বর ২০২৫) বিকেলর দিকে রহমতগঞ্জ পৌর কবরস্থান প্রাঙণে কবর জিয়ারত শেষে এস এস রোডে
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি–বার্ষিক নির্বাচন ২০২৫ এ অর্ডিনারী গ্রুপ থেকে প্রেসিডেন্ট পদে ব্যবসায়ীদের কাছে প্রথম ভোট প্রার্থনা করেন।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক সেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, প্রমুখ। এসময়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি ব্যবসায়ীদের পাশে রয়েছি থাকবো। ব্যবসায়িক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করতে চাই। ব্যবসা কেন্দ্রিক সকল ভালো নিয়ম নীতি আদর্শ কর্মকাণ্ড মাধ্যমে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ রাখতে চাই। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমাকে সেই সুযোগ তৈরি করে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন, সিরাজগঞ্জে যখন সাধারণ ব্যবসায়ীরা ৫ আগস্ট২০২৪ যখন পুলিশ প্রশাসন ছিলোনা সে সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই ছিলোনা সে সময়েই তিনি অতন্ত প্রহরী হিসেবে কাজ করে ছিলাম সে সময়ে
কোন দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলতে ভয় পেতো সে সময়ে এই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সফল ৩ বারের ভাইস প্রেসিডেন্ট তিনি প্রধান সেনাপতির” ভূমিকা পালন করেছি । এই আত্মবিশ্বাস বুকে ধারণ করে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন নির্বাচনে ভোটার ভাইদের মূল্যবান ভোট চাই এবং সিরাজগঞ্জ জেলার সকল ব্যবসায়ীদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।।