• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ক‌রেন-বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ক‌রেন-বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান…

স্টাফ রিপোর্টারঃ-
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় শহরের এস.এস রোডস্থ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা গরীব ও অসহায়দের পাশে দাঁড়াই। দেশের এই কঠিন সময়ে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। বিএনপি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য আসলাম উদ্দিন, ছাত্র-বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের এম ডি ডাঃ আব্দুল আজিজ, বিএনপি নেতা রিপন আহমেদ, শহর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবদল নেতা ওলি আহমেদ, পাপ্পু শেখ, মোঃ হাবীব এবং শ্রমিক নেতা নাঈম ইসলাম প্রমুখ।

কর্মসূচিতে তিন শতাধিক অসহায় পরিবারের হাতে খাবার তুলে দেওয়া হয়। মানবিক এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিরাজগঞ্জঃ
মির্জা মোস্তফা জামান
০১৭১১৩০১৬৯০


আপনার মতামত লিখুন :
More News Of This Category