• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

শাহজাদপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

Reporter Name / ১৭৩ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

শাহজাদপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত !

স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল সেখের ছেলে সিএনজি চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) ও জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি পাবনা থেকে আসছিল। এক পর্যায়ে মহাসড়কের গাঁড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এদিকে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ড্রাম ট্রাক রেখে চালক পালিয়েছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category