• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিমলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

Reporter Name / ১৯৩ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

সিমলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা প্রদান ও পরিচিত সভা অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নে শাহানগাছাতে অবস্থিত সিমলা ডিগ্রী কলেজের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোঃ শাহীনুর আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয় । এতে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সিমলা ডিগ্রি কলেজের আয়োজনে,

বৃহস্পতিবার (৫ডিসেম্বর-২০২৪) সকাল ১১ টার দিকে অত্র কলেজে উক্ত সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠানে সংবর্ধিতজন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মোঃ শাহীনুর আলম বক্তব্যে রাখেন। সিমলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আখিরা জিনাত মহল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ হাসান মনসুর, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, মাওলানা মোঃ আনোয়ারুল্লাহ মজনু,মাওলানা আতাউর রহমান, অভিভাবক মাষ্টার ময়দুল আলম প্রমুখ। এসময়ে সিমলা ডিগ্রি কলেজের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপক সোরহাব আলী সহ অন্যান্য শিক্ষক,কর্মকর্তা -কর্মচারী, সুধীজন, শিক্ষানুরাগী, শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category