• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা দলের শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
oplus_2

সিরাজগঞ্জ জেলা দলের শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত
মোঃ হোসেন আলী (ছোট্ট) ঃ )– ” সবার আগে বাংলাদেশ ” দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা শ্রমিক দল, সদর থানা শ্রমিক দল, এবং শহর শ্রমিক দল সহ – বিভিন্ন সেক্টরের শ্রমিক দল। জেলা শ্রমিক দলের আয়োজনে ধানের শীর্ষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেল ৫ টায় পৌর শহরের বাজার স্টেশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে
ধানের শীর্ষের পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণা মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীর্ষ পদপ্রার্থী স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু”কে বিপুল ভোটে বিজয়ী করার উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।
মুন্সি জাহেদ আলম বলেন, এলাকার উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা নির্যাতনের শিকার হলে তাকে জানাতে ভোটারদের আহ্বান। এবং ধানের শীর্ষ মার্কায় বিবেচনার মাধ্যমে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনে উন্নয়নে ভূমিকা রাখবে।
এসময়ে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জেল হোসেন বাবু. জেলা শ্রমিক দলের যুগ্ম- সাধারণ সম্পাদক বাহাদুর খান, এবং আরিফুল ইসলাম রিগান, জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ সদর থানার সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল্লাহ শেখ, শহর শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মোঃ নাসির, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক, সদর থানা মোঃ হাছান শেখ, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ হাছান শেখ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category