• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

সিরাজগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী চানুকে গ্রেফতার করেছে র‍্যাব-১২

Reporter Name / ২১১ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের ছাত্র হত্যা মামলার আসামী ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী’র ঘনিষ্ঠ সহচর শুভ তালুকদার চানুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

শনিবার রাতে র‌্যাব-১২’র সদস্যরা বগুড়া সদর থানার কানজগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটককৃত শুভ তালুকদার চানু (৩৩) সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদনগর এলাকার মৃত ইসলামের ছেলে।

র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খানকে এস.এস রোডের গালিনা ফার্নিচারের সামনে আটক চানুসহ দুর্বৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে আটক চানু পলাতক ছিল।তিনি আরো জানান, আটক আসামীকে সদর থানায় হস্তান্তরপুর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category