• বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজিপুরে সেনা অভিযানে এক লক্ষ টাকার যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ

Reporter Name / ১৫৪ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কাজিপুরে সেনা অভিযানে যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ

লিমন খান : কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনীর অভিযানে শুভগাছা ইউনিয়নের ওয়াপদা বেড়িবাঁধ এলাকা থেকে নেশা জাতীয়, ব্যথা নাশক ও যৌন উত্তেজক ওষুধসহ আটজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কাজিপুর সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সায় করে আনা বেশ কিছু ব্যাগ তল্লাশি করে তিনধরণের নিষিদ্ধ ওষুধসহ আটজনকে আটক করা হয়। আটককৃতরা হলো সোহরাব হোসেন, দুলাল, ইউসুফ, ইকবাল, হাফিজুর, সরা উদ্দিন, মামুন সরকার ও আবু বক্কার। জব্দ করা নিষিদ্ধ ওষুধের মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে তারা জানান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার আটককৃতদের দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় তিনি বলেন, আটক ব্যক্তিগণ মানুষের স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর ও লাইসেন্স বিহিন ব্যথানাশক, যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ বিক্রি করছিলো। তাই তাদের অর্থদন্ড প্রদান করা হয়েছে। আর জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category