• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু

স্টাফ রিপোর্টারঃ-
সারাদেশে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আগামীকাল সোমবার থেকে সিরাজগঞ্জে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকা। এ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিরাজগঞ্জের স্বাস্থ্য বিভাগ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ সিভিল সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. নুরুল আমিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. ফারিহা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু প্রমুখ।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন চলবে। এর মধ্যে শুক্রবার ও শনিবার চলবে। এতে ৬ মাস থেকে ৫৯ মাস অর্থাৎ পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে চিঠি পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category