• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
মোঃ হোসেন আলী (ছোট্ট)- অল্প সময়ে,সল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে ” এমন শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশে গ্রাম আদালত সংক্রিয়করণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ঢাকা কর্তৃক বাস্তবায়ন হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্ৰগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ইউরোপীয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউ এনডিপির অর্থায়নে ও( ই এস ডি ও)’র বাস্তবায়ন সহযোগিতা ফিল্ড পর্যায়ে, জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্ৰগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায়
প্রধান অতিথি হিসেবে সভায় গ্ৰাম আদালত বিষয়ক দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম
বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। ২০০৬ সাল থেকে গ্রাম আদালত কার্যক্রম শুরু করা হয়। যে সকল ইউনিয়ন পরিষদে এজলাস নেই তাদের কে স্থানীয় সরকারি কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারগণদের কে অবহিত করণের মাধ্যমে এজলাস তৈরি করতে হবে।
সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতে সঠিক বিচার পায়, সেদিক খেয়াল রাখতে হবে।গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্থ হয়। এতে মামলার পরিমাণ দিন দিন বাড়ছে যা বিচার কার্যক্রমকে ব্যাহত করছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার-প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের ( ভারপ্রাপ্ত)
উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়। এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নুর নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ইউএন ডিপি প্রজেক্টএ্যানালিস্ট সুমন চাকমা,মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা,

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সিরাজগঞ্জের জেলা ডিষ্টিক ম্যানেজার মোঃ আব্দুল হান্নান,।


আপনার মতামত লিখুন :
More News Of This Category