• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নতুন সিনেমা নিয়ে ফিরছেন অনন্ত জলিল

Reporter Name / ৩৩০ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নতুন সিনেমা নিয়ে ফিরছেন অনন্ত জলিল
বিনোদন ডেস্ক:-
নতুন সিনেমা নিয়ে ফিরছেন অনন্ত জলিল
অনেক দিন ধরেই চুপচাপ ব্যাবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল এবং প্রযোজক এমডি ইকবাল। সামাজিক মাধ্যমে না পাওয়া যাচ্ছে তাদের কোনো বক্তব্য, না আসছে কোনো সিনেমার খবর। অবশেষে আড়মোড়া ভাঙলেন ‘কিল হিম’ জুটি। নতুন ছবি নিয়ে আসছেন অনন্ত জলিল। সংবাদমাধ্যমে এ তথ্য দিয়েছেন ইকবাল।

তিনি জানান, অনন্ত জলিলের নতুন ছবির নাম ‘ডেস্ট্রয়’। ছবির চিত্রনাট্য লিখতে বসেছেন আব্দুল্লাহ জহির বাবু। এরই মধ্যে অনন্ত জলিলের সঙ্গে ছবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান ছবির প্রযোজক ইকবাল।

ইকবাল বলেন, ‘এই সিনেমার মাধ্যমে অনন্ত-বর্ষাকে নতুন রূপে দেখা যাবে, যেভাবে দর্শক আগে কখনো তাদের দেখেননি। বলা যায়, নতুন মিশনে নামছেন অনন্ত-বর্ষা। তাদের সঙ্গে থাকবেন একঝাঁক তারকা। আপাতত তাদের নামগুলো জানাতে চাই না।’

জানা গেছে, মাঝ সমুদ্রে অ্যাকশনধর্মী গল্পে দেখা যাবে অনন্তকে। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিল হিম’। এতে বরাবরের মতোই তার বিপরীতে ছিলেন বর্ষা। অন্যান্য চরিত্রে অভিনয় ছিলেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category