• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
Oplus_131072

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টারঃ- বগুড়া যাওয়ার পথে যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কের পথে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার, (,২০ এপ্রিল, ২০২৬) ঢাকা থেকে সড়কপথে সকালে বগুড়া যাওয়ার পথে যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কের পথে পথে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোঃ রাশেদুল হাসান রঞ্জন, মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাংগনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, মোঃ আবু সাঈদ সুইট, মোঃ আলমগীর হোসেন আলম, জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ, সহ জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে মহাসড়কের দ’ুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। সকাল পৌনে নয়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়ক অতিক্রম করার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমবেত ছাত্র জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় এবং তাদের শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে। তারেক রহমান বাসের ভিতর থেকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সমবেত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সাড়া দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category