• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বহুলীতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষে কৃষকের মাঠ দিবস পালন

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

বহুলীতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষে কৃষকের মাঠ দিবস পালন

আজিজুর রহমান মুন্না-
২০২৪- ২৫ খ্রিঃ অর্থবছর আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষে কৃষকের মাঠ দিবস পালন করা হয় । সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে,
সোমবার (১০ মার্চ ) সকাল১১টা হতে দুপুর পর্যন্ত ইউনিয়নের মাছুয়াকান্দি মোঃ চাঁদ মিয়া
কৃষকের মাঠেতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্থানীয় কৃষক ও মাতব্বর মোঃ আমজাদ হোসেন।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ জনপ্রিয় হয়ে উঠেছে এ পদ্ধতিতে টমেটো চাষে অধিক ফলন আসে।মালচিং পদ্ধতিতে টমেটো চাষে জমিতে তেমন আগাছা জন্মাাতে পারে না। জমির ঊর্বরশক্তি বৃদ্ধি পায়। সেচের অতিরিক্ত পানিতে বিনষ্ট হয় না। অনেক ফলন বেশি হয়। উৎপাদন খরচ কম লাগে। জমিতে বাড়ির আঙ্গিনায় আগাম জাতের টমেটো চাষ করে কৃষক-কৃষাণীরা বা চাষীরা লাভবান হচ্ছে। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করার জন্য কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগীতা দেওয়া হয়।
উক্ত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
এ সময়ে সদর উপজেলা কৃষি অফিসের ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম, এস. এম শাহীন আলম সহ প্রায় ২৫০ জন কৃষক-কৃষাণীরা, স্থানীয় গন্যমান্যদের অনেকে উপস্থিত ছিলেন। উক্ত কৃষক মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category