• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”র চেয়ারপার্সন এবং সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় মরহুমার আত্মার মাগফিরাত কামনায়, কুরআন খানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) বিকেলে পৌর শহরের শহরের এস এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তৃতীয় তলায় কনফারেন্স হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের ম।। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাদের শেখ
,লিটন দাস ,হাজী আব্দুস সাত্তার পরিচালক একাব্বর আলী আকবর, আলহাজ্ব জুরান আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সহ আরো অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category