• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর

স্টাফ রিপোর্টারঃ-

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের অতিরিক্ত মজুদ না করার জন্য পাম্পের মালিকসহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ সময় পরিদর্শনের ২ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর আসাদগেট এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এ ধরনের গুজবে কান না দিয়ে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ না করার পরামর্শ দেন তিনি।

এ সময় তিনি বলেন, “দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তাই আতঙ্কিত হয়ে কেউ বেশি পরিমাণ তেল কিনে মজুদ করবেন না। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গাড়ি চালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।”

তিনি জানান, সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।

ভিডিওতে দেখা যায়, পেট্রোল পাম্পের মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “কাউকে অতিরিক্ত তেল সরবরাহ না করার নির্দেশ দেওয়া হলো। স্বাভাবিক চাহিদার বাইরে কাউকে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না।”

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি ঘুরে দেখেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category