• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫টি বক অবমুক্ত

Reporter Name / ১০৩ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫টি বক অবমুক্ত

সিংড়া (নাটোর)প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় পরিবেশ সুরক্ষায় সফল অভিযান পরিচালনা করেছেন পরিবেশ কর্মীরা।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ অভিযানে একটি বাঁশের কেল্লা ধ্বংস করা হয়, অবৈধ জাল ও সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ৫টি বক পাখি অবমুক্ত করা হয়। পরে জাল ও সরঞ্জাম পুড়িয়ে দেয়া হয়।

রবিবার (২৮ ডিসেম্বর ) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আগলাড়ুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয় ।

পরে বকগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

এর আগে চলনবিলের আগলাড়ুয়া বিলে পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, মোতালেব ও রাকিব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত অবৈধ বাঁশের কেল্লা ভেঙে ফেলা হয় এবং শিকারিদের ব্যবহৃত জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ জানান, চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তারা স্থানীয় জনগণকেও পাখি ও প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category