সিরাজগঞ্জের সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের সাথে সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট বাচ্চুর মতবিনিময়
মোঃ হোসেন আলী (,ছোট্ট)- আগামী দিনে নাট্য ও সাংস্কৃতিক কর্মকান্ডকে আরো সামনের দিকে নিতে হবে। এবং
প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ও
সকল অপশক্তি বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স
এ্যান্ড ইন্ড্রষ্টির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫)
সন্ধ্যায় এস এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
সম্মেলন কক্ষে সিরাজগঞ্জের সাংস্কৃতিক ও নাট্য কর্মীদের সাথে মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন সিরাজগঞ্জের সাংস্কৃতিক কর্মীদের নানা সমস্যা আছে আমরা সেটা অবশ্যই পুরণ করার চেষ্টা করবো। তিনি বলেন সাংস্কৃতিক কর্মীদের জন্য কল্যান ট্রাষ্ট করার উদ্যোগ গ্রহন করুন আমি প্রথম ট্রাস্টে আর্থিক সহযোগীতা করবো। অডিটরিয়ামে ভাড়া কমানোর জন্য আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলবো। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জে সাংস্কৃতিক কর্মীদের ঝিমিয়ে পড়া থেকে উত্তোলনে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি। এসময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, খ. ম. রকিবুল হাসান রতন, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ। বক্তব্য রাখেন নাট্যলোকের সভাপতি মোমিন বাবু, সিরাজগঞ্জ নজরুল একাডেমি সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক হীরক গুণ, দূর্বার নাট্য গোষ্ঠীর আহবায়ক স.ম. আলাউদ্দিন আলা, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি মোঃ গোলজার হোসেন, সংগ্রামী নাট্য দলের সভাপতি আহমেদ শরীফ, প্রসূন থিয়েটারে সভাপতি এডভোকেট মাহবুব এ খোদা টুটুল,সাধারণ সম্পাদক লায়লা ফেরদৌস হিমেল,
নাট্য নিকেতন গ্রুপ থিয়েটার সভাপতি সাংবাদিক দিলীপ গৌর,সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট),জাসাস এর আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, বাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি সঞ্জীব সরকার,গঞ্জের ব্যান্ডের প্রেসিডেন্ট জাহিদ হাসান,থিয়েটার মঞ্চের প্রধান পরিচালক রাকিবুল ইসলাম বান্টি, সমগীত পাঠশালার সহ- সভাপতি শফিকুল ইসলাম সুমন,।