• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে শিল্প খাতের প্রতিযোগিতা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে শিল্প খাতের প্রতিযোগিতা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর সাইদুর রহমান বাচ্চু

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জে শিল্প খাতের প্রতিযোগিতা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (Entrepreneurship Development Program)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে সিরাজগঞ্জে। মাসব্যাপী এই প্রশিক্ষণ ৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের ডাব্লিউএফ ফুড ও চায়নিজ হোটেলে এই কর্মসূচি উদ্বোধন হয়। প্রশিক্ষণ আয়োজন করছে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। এবং প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জুনিয়র ডাইরেক্টর আইয়ুব আলী। এই কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD) এর অধীনে পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)” এর অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, এবং নতুন উদ্যোগ নিতে আগ্রহী তরুণরা অংশ নিচ্ছেন। এতে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, এবং উদ্ভাবনমূলক ব্যবসায়িক ধারণা বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হবে। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিল্প ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category