• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জে হেরোইনসহ দুজন গ্রেপ্তার

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

সিরাজগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মো. পারভেজ সরকার:

সিরাজগঞ্জের সলঙ্গায় ১০০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

রবিবার দুপুরে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, (২৯ জুন) মধ্যে রাত ২ টার সময় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ও র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সাকিনস্থ ফুড সিটি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়ক এলাকায় কাঁচা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তাদের সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার ৮০ টাকা জব্দ করেছে।

র‌্যাব আরো জানায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার, গোদাগাড়ী থানার, মহিষালবাড়ী গ্রামের, মৃত নৈমুদ্দিনের ছেলে, মো. মামুন দুলাল (৩৪) ও একই এলাকার, মৃত বিজয় কর্মকারের ছেলে, শ্রী সুমন কর্মকার (৩৫)।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category