• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৩২৬ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

সিরাজগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মো. পারভেজ সরকার:

সিরাজগঞ্জের সলঙ্গায় ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

বুধবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (২৭ ই মে) দুপুর সাড়ে ১২ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন সিআরবিসিস্থ সালাহউদ্দিন হাইওয়ে হোটেল এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১২ শত ৭০ টাকা জব্দ করেছে।

র‌্যাব আরো জানায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার, পাঁচবিবি থানার, উত্তর গোপালপুর গ্রামের, মৃত সিরাজ সরদারের স্ত্রী, মোছাঃ রাজিয়া বেগম (৬০), এবং রাজশাহী জেলার, তানোর থানার, চাঁন্দুড়িয়া (নামুপাড়া) গ্রামের, মোঃ ইয়াছিন আলীর স্ত্রী, মোছাঃ নাসিমা বেগম (৬০)।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category