• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

সিরাজগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২৮৭ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মো. পারভেজ সরকার-

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

সোমবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, (২৯ জুন) দুপুর দেড়টার সময় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা ব্রিজস্থ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা নগদ ১ হাজার ৬০০শ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেপ্তারকৃত আসামি, কুমিল্লা জেলার, ব্রাহ্মণপাড়া থানার, টাকুই (রহমতপুর) গ্রামের, মোঃ শাহ আলমের ছেলে, মো. মোরশেদ আলম (৪০)।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category