• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে ১৯৭৭ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে ১৯৭৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মোঃ পারভেজ সরকার –

সিরাজগঞ্জের সলঙ্গায় ১,৯৭৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

সোমবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ আগষ্ট সকাল সারে ১০ টার সময় র‌্যাব-১২,সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিনস্থ ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিন পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৯শত ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ২শত ২০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব আরো জানায়,আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিলো।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পাবনা জেলার সদর থানার রাধানগর গ্রামের, মৃত আব্দুল জলিলের ছেলে মো. আমিনুল ইসলাম রনি (৪৫), একই থানার দোহারপাড়া গ্রামের, মৃত জহুরুল ইসলামের ছেলে মোঃ রাশেদ রানা (৪২), এবং সুজানগর থানার ভবানিপুর গ্রামের, মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮)।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র মিডিয়া অফিসার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category