• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, —
সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রি: ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ক্রিকেট (বালক-বালিকা), ভলিবল ( বালক-বালিকা), ব্যাডমিন্টন একক ( বালক-বালিকা),ব্যাডমিন্টন দ্বৈত(বালক- বালিকা), টেবিল টেনিস ( বালক-বালিকা ) , এবং অ্যাথলেটিক্স তিনটি গ্রুপে বড়, মধ্যম, ছোট বিভিন্ন খেলার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে, শনিবার (১০জানুয়ারি-২০২৬খ্রি.) বিকাল তিনটায়, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আফিফান নজমু। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান।
এসময়ে জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার সানোয়ার হোসেন, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল কফি, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ডাঃ তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন খান, প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ সহ সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষক গন ও অংশগ্রহণ কারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category