• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী( ছোট্ট) ” সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা জাতীয় পতাকা ও সমবায় পতাকা উওোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ০২ অক্টোবর) সকাল ৯ টার দিকে সমবায় বিভাগ, সিরাজগঞ্জ ও সদর উপজেলার সমবায়ীবৃন্দের আয়োজনে সিরাজগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টরেট চত্বরে বনার্ঢ্য শোভাযাত্রা ও জাতীয় পতাকা উওোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরমান হোসেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সমবায় কার্যালয়ের পরিদর্শক রেজওয়ানা ইসলাম জেমী এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুরতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন খান,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরমান হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তারা বলেন, বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সপ্তদশ শতকের শেষভাগ শিল্প বিপ্লব শুরুর পূর্ব থেকেই বিশ্ব সম্প্রদায়ের নিকট সমবায় সংগঠনের
ভাবনা শুরু হয়। ১৭৫২ সনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম
আনুষ্ঠানিকভাবে সমবায় সমিতির গোড়াপত্তন করেন। বৃটেনে আনুষ্ঠানিকভাবে সমবায় গঠিত হয় ১৮৪৪
সালে। এ সময়ে বৃটেনের রচডেল নামক স্থানের ২৮ জন তাঁতী মাত্র ২৮ পাউন্ড পুঁজি সহযোগে এ
ধরনের ব্যবসায় গড়ে তোলে। এরপর জার্মানীতে কৃষক সমবায় সমিতি ও ফ্রান্সে উৎপাদক সমবায়
সমিতি গঠিত হয়। আমাদের পাক-ভারত উপমহাদেশে ১৮৯৫ সালে ফ্রেডারিক নিকসন নামক এক
উচ্চ পদস্থ ইংরেজ কর্মকর্তার নেতৃত্বে সমবায়ের সূত্রপাত ঘটে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসলাম সেখ,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সদস্য সাবিনা ইয়াসমিন, উদীয়মান কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক খুরশিদ আলম খান, সহ- সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category