• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

ইসলামিয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ এর যোগদান

Reporter Name / ৪১২ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

ইসলামিয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ এর যোগদান

আজিজুর রহমান মুন্না-
বৃহস্পতিবার ৮ই মে ২০২৫ খ্রিঃ সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মোঃ শরীফ- উস- সাঈদ । তিনি এর আগে সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। তাঁর দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার মানোন্নয়নে অবদানের জন্য তিনি একজন সম্মানিত শিক্ষাবিদ হিসেবে পরিচিত।

নবনিযুক্ত অধ্যক্ষ স্যারের আগমনে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন। পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা স্যারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কলেজের বিভিন্ন বিষয়ে স্যারের দিকনির্দেশনা শোনার সুযোগ পান।
নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ- উস- সাঈদ কলেজের সার্বিক উন্নয়নে তার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, “আমি এই কলেজকে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে সবার সঙ্গে একসাথে কাজ করতে চাই।” তিনি আরও শিক্ষার পরিবেশ উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম প্রসার এবং আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন।
উপস্থিত শিক্ষকগণ স্যারের নেতৃত্বে কলেজের উন্নয়নের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বিশ্বাস করেন, প্রফেসর মোঃ শরীফ- উস- সাঈদ এর দক্ষতা ও অভিজ্ঞতা ইসলামিয়া সরকারি কলেজকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category