• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name / ২৮৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

” জুলাই গণঅভ্যুত্থান দিবসে” শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যেগে বিজয় র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগষ্ট) সকাল সাড়ে দশটার সময় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এসে বিজয় র‍্যালি শেষ হয়।
বিজয় র‍্যালি শুরুর পূর্বে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

বিজয় র‍্যালিতে নেতৃত্ব দেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম কামরুল হাসান।
বক্তব্য তিনি বলেন, ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রুপ নেয়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিষ্ট মুক্ত হয়। স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়। যাদের রক্তের বিনিময়ে এদেশ ফ্যাসিষ্ট মুক্ত হয়েছে সে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, আমাদের যে সুযোগ এসেছে সকলে মিলে এদেশকে গড়তে হবে। দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত দেশ গড়ে তুলতে হবে।
এসময় ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ এম এ লতিফ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, ডাঃ জুলফিকার আলি, ডাঃ জয়নাল আবেদীন, ডাঃর‍্যালি মোর্শেদ মনিরুজ্জামান, ডাঃ মামুনুজ্জামান, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ কামরুল হাসান মুরাদ,ডাঃ রোকন উদ্দিন আকাশ,ডাঃ রাশিদা খাতুন, ডাঃ নাজমা ইয়াসমিন, ডাঃ জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category