• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানে আলেম -ওলামা’র ভূমিকা শীর্ষক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে আলেম -ওলামা’র ভূমিকা শীর্ষক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
জুলাই গণ-অভ্যুত্থানে আলেম -ওলামা’র ভূমিকা শীর্ষক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স এঁর পেশ ইমাম মওলানা মোঃ আল আমিন।
জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে,

সোমবার (৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
সন্মানিত অতিথি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এঁর কেন্দ্রীয় কৃষিশ্রম বিষয়ক উপ-সম্পাদক মুফতী মুহিবুল্লাহ সিরাজী, বাংলাদেশ খেলাফত মজলিশ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আহমাদুল্লাহ সিরাজী, হেফাজতে ইসলাম সিরাজগঞ্জের আমীর মুফতী মোঃ নজরুল ইসলাম, ছাত্রপ্রতিনিধি মুনতাসীর মেহেদী হাসান প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এঁর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা, জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জ এঁর ইমাম মাওলানা মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ এর মুয়াজ্জিন মোঃ রেদওয়ানুল হক সোহাগ। এসময়ে অনুষ্ঠানে প্রায় দেড়শতাধিক আলেম – ওলামাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category