• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
বিএনপির ৪৭’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪আগস্ট) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা বিএনপি, থানা ও পৌর ওয়ার্ড বিএনপির বিভিন্ন ইউনিটের সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী এবং এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, শ্রী অমর কৃঞ্চ দাস,
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, আনিসুজ্জামান পাপ্পু, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি ও জেলা বিএনপির
যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান,জেলা বিএনপির যুগ্ন-সাধারণ মুন্সি জাহেদ আলম, নুর কায়েম সবুজ ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর হোসেন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ এনামুল হক, জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন জুয়েল, সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জেলা জিয়া পরিষদের নেতা অধ্যাপক আবু হাসিম তালুকদার, ছাত্রদল নেতা কাজল প্রমুখ । এসময়ে জেলা, থানা ও উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ , পৌর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ প্রস্তুতি সভায় আলোচকগণ বলেন, আগামী ১লা সেপ্টেম্বর-২০২৫ খ্রিঃ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের নানা কর্মসুচী পালন করা হবে। স্বরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য আমাদের সকলকে সমাগম করে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর,
সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category