• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

মানুষের এই মহাস্রোত,উচ্ছ্বাস, ভালবাসা,আবেগ,অনুভূতিই প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে- ইকবাল হাসান মাহমুদ টুকু

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে  গণসংবর্ধনা পথে পথে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ও জনতার ঢল, মানুষের ভালবাসায় ফুলে ফুলে  সিক্ত হলেন – ধানের শীষের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা – ইকবাল হাসান মাহমুদ টুকু

আজিজুর রহমান মুন্না-

সিরাজগঞ্জে গণসংবর্ধনা পথে পথে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ও  জনতার ঢল, মানুষের ভালবাসায় ফুলে ফুলে  সিক্ত হলেন – সিরাজগঞ্জ -২ ( সিরাজগঞ্জ সদরের আংশিক ও কামারখন্দ উপজেলা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু।

 বুধবার (১২নভেম্বর -২০২৫) বিকাল তিনটার সময় সড়ক পথে ঢাকা থেকে যমুনা সেতু পাড় হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছলে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জণগণের ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হন- ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে।
অসংখ্য মাইক্রোবাস ও শত শত মোটর সাইকেল শোভাযাত্রার বহর নিয়ে ব্যাপক নির্বাচনী শোডাউন শুরু করে কড্ডার মোড় থেকে মাত্র সাত কিলোমিটার পথ অতিক্রম কালে কালিয়া হরিপুর ইউনিয়নের কাশিহাটা, বনবাড়িয়া, রামগাতী,মিরপুর ওয়াপদা, মিরপুর এলাকায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা, সাধারণ মানুষের ভালোবাসা ফুলে ফুলে সিক্ত হন এবং শুভেচ্ছা স্বাগতম জানিয়ে অভিনন্দন জানান। এরপর সিরাজগঞ্জ শহরের রেলগেটের জেলা বিএনপির গণসংবর্ধনা মঞ্চে পৌঁছতে সদর কামারখন্দ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর সময় লাগে প্রায় আড়াই ঘন্টা। পথে পথে রাস্তার মোড়ে মোড়ে জনতার অভিবাদনের সাড়া দিয়ে বক্তব্যে রাখেন তিনি।

সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরের রেলগেট সংলগ্ন ট্রাক টার্মিনালের মাঠে জেলা বিএনপির আয়োজিত  গণসংবর্ধনার মঞ্চে পৌঁছলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন  শ্রমিক ইউনিয়ন, মালিক সমিতি,  ব্যবসায়ীক প্রতিষ্ঠান, মহিলা দলের নেত্রীদের  পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু’কে ফুলেল শুভেচছা জানানো হয়।
এ সময় তিনি বলেন, মানুষের এই মহাস্রোত,উচ্ছ্বাস, ভালবাসা,আবেগ,অনুভূতিই প্রমাণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে। আর বিএনপি’র প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে যারা নির্বাচনে পরাজয়ের ভয় করছে তারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষার পর আগামী ফেব্রুয়ারী মাসে যে নির্বাচন হতে যাচ্ছে তা জনআকাঙ্খার প্রতিফলন। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা বাঁধা হয়ে দাঁড়াবে জনগণই তাদের প্রতিহত করে নির্বাচন আদায় করে নিবে।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনতার মেয়র  মোঃ সাইদুর রহমান বাচ্চু বক্তব্যে রাখেন। এসময়ে জেলা বিএনপি নেতৃবৃন্দ, বিএনপির সদর একাংশ, কামারখন্দ বিএনপির  বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার  নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং শ্লোগানে শ্লোগানে  মুখরিত করেন। 


আপনার মতামত লিখুন :
More News Of This Category