• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

রতনকান্দি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

Reporter Name / ২৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

রতনকান্দি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভূক্ত সুবিধাভোগী শতাধিক পাটচাষীর প্রত্যেক পাট চাষীদের মাঝে উন্নত জাতের পাট বীজ ১কেজি , ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি প্রত্যেকে মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।
সোমবার (১২মে-২০২৫খ্রিঃ) সকাল ১০ টার দিকে সদর উপজেলার হরিণাপিপুলবাড়ীয়া বাজার সার ব্যবসায়ীদের দোকান সন্মুখ হতে উক্ত পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন, রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ (ভেটেরিনারি সার্জন) এবং বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু।
এ সময় রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন,
পাট উন্নয়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর মো. হাবিবুর, ইউপিসদস্যরা, সুবিধাভোগী পাটচাষীরা অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category