• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

রায়গঞ্জে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রায়গঞ্জে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ পারভেজ সরকার-

সিরাজগঞ্জের রায়গঞ্জের (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে প্রতিনিয়ত সংগঠিত দূর্ঘটনা এড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ বিভাগের (সাসেক প্রকল্প -২) উপ প্রকল্প ব্যবস্থাপক সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেড প্রকল্প পরিচালক রেজাউল করিম, ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নেজামুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস, সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সভাপতি মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুবদল নেতা হান্নান চৌধুরী, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী, শ্রমিক নেতাসহ সচেতন মহলের একাংশ।

আলোচনা সভায়, সড়ক ও জনপদ বিভাগের ওই কর্মকর্তা ঢাকা বগুড়া মহাসড়কের জনগুরুত্বপূর্ণ ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাশ্ব রাস্তা খুলে দেওয়া, রাস্তার পাশের বৃক্ষ অপসারণ ও রোড ডিভাইডার নির্মানের আশ্বাস দেন।

এ সময় সড়ক ও জনপদ বিভাগ (সাসেক প্রকল্প ২) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভুঁইয়াগাঁতি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারী, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ সচেতন মহলেরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category