• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

শালুয়াভিটা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

শালুয়াভিটা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ( ছোট্ট)- টেস্ট পরীক্ষায় পাশ না করলে আগামী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না- সভাপতি ফেরদৌস হাসান।
শিক্ষার মানোন্নয়ন ও আগামী দাখিল পরীক্ষায় ভাল ফলাফলে অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের করণীয় বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে মাদ্রাসার শ্রেণী কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি এস এম ফেরদৌস হাসান’র সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মাদ আব্দুল মালেক। অন্যান্যের মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট মওলানা মোঃ আবু রায়হান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রফেসর মোঃ নূরুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ অভিভাবকগণ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথি বলেন,আগামী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণের পূর্বে অনুষ্ঠিতব্য টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাকে ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে না। তবে টেস্ট পরীক্ষায় কেউ যেন ফেল না করে সে জন্য দূর্বল শিক্ষার্থীদেরি বাছাই করে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা গ্রহণের জন্যও শিক্ষকদের তাগিদ দেন সভাপতি। এছাড়াও শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এজন্য ছেলে মেয়েদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পাশাপশি বাড়ীতে থাকাকালিন পড়ালেখার প্রতিও জোড় দেয়ার আহ্ববান জানান সভাপতি।
সমাবেশ শেষে আসন্ন দাখিল পরীক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের সুস্থতা এবং দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া করা হয়। সমাবেশে অভিভাবক অন্যান্য শিক্ষক ছাড়াও ১০ম শ্রের্ণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং মোনাজাতে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category