• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় দর্শক

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় দর্শক

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ি মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে অদ্ভুত এক দৃশ্যের জন্ম দেন এক ফুটবলপ্রেমী দর্শক। মাঠের পাশে থাকা একটি খেজুর গাছে উঠে খেলা উপভোগ করতে দেখা যায় তাকে।

রবিবার বিকেলে স্থানীয় দুটি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। মাঠে জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে খেলা দেখলেও, ওই যুবক দর্শক খেজুর গাছে উঠে ভিন্নধর্মী উপায়ে খেলা দেখেন।

ওই দর্শকের পরিচয় জানা গেছে, তিনি তাড়াশ উপজেলার বিনোদপুর এলাকার আশকানের ছেলে মাসুদ (৩৩)

এসময় মাঠে উপস্থিত দর্শকরা হাস্যরসের সৃষ্টি করেন এবং অনেকেই মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেন।

প্রীতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালক ফারুক হোসেন ও শাকিল জানান, এলাকাটিতে ফুটবল খেলাকে ঘিরে তরুণ, যুবক ও মুরব্বিদের উচ্ছ্বাস বরাবরই চোখে পড়ার মতো। তবে খেজুর গাছে উঠে খেলা দেখা এবারই প্রথম দেখা গেলো।

একজন দর্শক হাসতে হাসতে বলেন, খেলার প্রতি এমন ভালোবাসা দেখলে মনটা ভালো হয়ে যায়, যদিও একটু ঝুঁকিপূর্ণ কাজ খেজুর গাছের মাথার উপরে ওঠা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category