• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে আগাম জাতের আম ও লিচু উঠছে বাজারে

Reporter Name / ২৮৪ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সিরাজগঞ্জে আগাম জাতের আম ও লিচু উঠছে বাজারে
স্টাফ রিপোর্টারঃ- বিভিন্ন হাট-বাজারে আগাম জাতের আম ও লিচু উঠেছে। এ আগাম আম ও লিচু এখন বেশি দামে বিক্রি হচ্ছে। তবে প্রভাবশালী ক্রেতারাই এ ফল বেশি দামে কিনছে।

সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো এ আগাম জাতের আম লিচু ইতোমধ্যেই বাজারে উঠছে। বিশেষ করে শহর বন্দরে বিভিন্ন জাতের আম লিচু কেনাকাটা বেশি হচ্ছে। সিরাজগঞ্জ জেলা শহরের বড় বাজার, কালিবাড়ী, বাহিরগোলা, বাজার স্টেশন, চৌরাস্তা বিভিন্ন স্থানে ফলের দোকানে এখন চোখে পড়ার মতো। এসব দোকানে গোবিন্দভোগ নামের আম প্রতি কেজি ১৮০ টাকা থেকে ২’শ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া দেশি লিচু প্রতি শ ৩’শ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, বাজারে নতুন এসেছে আম ও লিচু। এ নতুন তেমন মিষ্টি না হলেও দাম চড়া। এ ফল কিনতে হচ্ছে ছেলে মেয়েদের জন্য। তবে এ বেশি দামের আম লিচু সাধারণ মানুষ তেমন কেনাকাটা করছে না।ফল ব্যবসায়ীরা জানান, এ নতুন ফল বাজারে এসেছে কয়েকদিন আগেই। দাম ও চাহিদা রয়েছে এলাকাভিত্তিক এবং অনেকেই নতুন ফল হিসেবে কেনাকাটাও করছে। মোকামে এ নতুন ফলের দাম বেশি থাকায় বাজারে দাম বেশি। এ কারণে সাধারণ মানুষ এ ফল কিনতে হিমশিম খাচ্ছে। অবশ্য প্রভাবশালীরা এ ফল কিনে নিচ্ছে হাসিমুখে।

এদিকে স্থানীয় আড়তদাররা বলছেন, আগাম আম, লিচু নামতে শুরু করেছে। বিশেষ করে এখন রাজশাহী, নওগাঁ, নবাবগঞ্জ, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে এ আগাম জাতের আম, লিচু আসছে। চাহিদার তুলনায় এ সরবরাহ এখন অনেকটাই কম এবং বাগান মালিকরা আম লিচুর দাম ছাড়ছে না। এ কারণে বাজারে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবশ্য আম লিচুর পুরো মৌসুম শুরু হলে এ অবস্থা থাকবে না বলে তারা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category