• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৪ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫
oplus_0

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী( ছোট্ট)- ” আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মধ্যেদিয়ে বনার্ঢ়্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১২ মে, ২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা – কর্মচারীবৃন্দের আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে হাসপাতাল প্রাঈন থেকে একটি বনার্ঢ়্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র‍্যালিটির উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও উদ্বোধক সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শিমুল তালুকদার। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছাঃ রোকেয়া খাতুন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সেবা উপ- তত্ত্বাবধায়ক হাসিয়া বেগম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার,।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক নার্সেস দিবসের কেক কর্তন করেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সার্জন ডাঃ আবু রায়হান ভূঁইয়া
অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সার্জন ডাঃ আবু রায়হান ভূঁইয়া বলেন, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। এর আগে ঢাকায় স্বল্প পরিসরে দিবসটি পালিত হলেও বর্তমানে সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনস্টিটিউশন দিবসটি উদযাপন করছে। তেমনি সিরাজগঞ্জে এই দিবসটি পালন করা হচ্ছে। স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বেশি অবদান নার্সদের। আধুনিক নার্সিং পেশার উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন তারা। প্রসঙ্গত, নার্সেস জননী খ্যাত ফ্লোরেন্স নাইটএঙ্গেলের জন্মদিনটিকে ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অনুষ্ঠানের উদ্বোধক সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শিমুল তালুকদার বলেন, নার্সদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতা ও বিশ্বের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নার্সরা ভালো থাকলে রোগীদের সর্বোচ্চ সেবা দিতে পারবে যা টেকসই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। সবার দৃষ্টিভঙ্গিতে নার্সিং পেশার ভবিষ্যৎকে উজ্জ্বল ও আলোকিত করবে।

এসময়ে উপস্থিত ছিলেন নার্সি সুপারভাইজার আলপা স্বরেন, সিনিয়র স্টাফ নার্স রেজাই রাব্বী, রবিউল ইসলাম, প্রমুখ, এছাড়াও সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category