• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সাইদুর রহমান বাচ্চুর শুভেচ্ছা

Reporter Name / ২৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করালেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র /ছাত্রীদের তাৎক্ষণিকভাবে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করালেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাইদুর রহমান বাচ্চু।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০২৫ জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র /ছাত্রীদের তাৎক্ষণিকভাবে এই শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুভেচ্ছা অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র/ ছাত্রীরা বলেন, আমাদের রেজাল্ট দেওয়ার পরেই এই তাৎক্ষণিক অনুষ্ঠান আমাদের উৎসাহ আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের মনে আরো সাহস জুগিয়েছে আমরা ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করে মানুষের মতো মানুষ হয়ে সিরাজগঞ্জের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। আজকের এই ফুল আমাদের অনুপ্রেরণা জোগাবে। এতো সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সাবেক ছাত্র নেতা সাইদুর রহমান বাচ্চু কে আমরা হ্নদয়ের গভীর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, ছাত্র/ছাত্রীদের প্রথম ধাপ হচ্ছে এসএসসি পরীক্ষা। দীর্ঘ সময় তারা পরিশ্রম করে পড়াশোনা করে এবং শিক্ষক /শিক্ষিকা ও অভিভাবকদের নিরলস পরিশ্রমের ফসল আজকের এই রেজাল্ট। তাদেরকে উৎসাহিত করতেই তাৎক্ষণিকভাবে আমার এই আয়োজন যারা অল্প সময়ের এই নোটিশে এসেছেন তাদেরকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে তোমাদের প্রতি আমার আবেদন তোমাদের জীবন কেবল শুরু সামনে আরো পরীক্ষা রয়েছে এই রেজাল্ট অব্যাহত রাখতে হবে। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে। শিক্ষক /শিক্ষিকা ও তোমাদের অভিভাবকদের প্রতি তোমাদের যত্নবান হতে হবে।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জ থেকে যারা জিপিএ ৫ পেয়েছে তাদের সবাইকে অল্পদিনের মধ্যে আমি সংবর্ধিত করবো ইনশাআল্লাহ।
যাদের রেজাল্ট ভালো হয়নি তাদেরকে আমি বলবো তোমরা মন খারাপ না করে পড়াশোনায় মনোযোগী হয়ে সামনে কৃতকার্য হউ। সামনে তোমরা ভালোকিছু করতে পারবে এই প্রত্যাশা করি।
শুভেচ্ছা অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ বিভিন্ন স্কুলের শিক্ষক /শিক্ষিকা, ছাত্র /ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category