• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জে এনসিপির পদযাত্রা

আজিজুর রহমান মুন্না-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের আগে প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এখন সময় এসেছে জনগণের পক্ষ নিয়ে নিরপেক্ষভাবে কাজ করার। নতুবা জনগণ আর বসে থাকবে না। পরিবর্তন অবশ্যম্ভাবী।

সোমবার (৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকায় ‘মুক্তির সোপানে’ শীর্ষক এক পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, আমরা বিচার সংস্কার ও নতুন সংবিধানের কথা বলেছি। এই রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার জন্য একটি আধুনিক, জনগণের পক্ষে, স্বৈরতন্ত্র প্রতিরোধে সক্ষম নতুন সংবিধান প্রয়োজন। বর্তমান সংবিধান আওয়ামী লীগ সরকারের ‘মুজিববাদী একনায়কতন্ত্রের’ হাতিয়ারে পরিণত হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, যারা আয়নাঘর তৈরি করেছে, মানুষ গুম করেছে, হত্যা করেছে, রাষ্ট্রকে দলীয় সম্পত্তিতে পরিণত করেছে তাদের বিচার একদিন হবেই। আওয়ামীলীগ সংবিধান, রাষ্ট্র ও সমাজকে কলঙ্কিত করেছে। আমরা স্পষ্ট করে বলছি এই দেশ মুজিববাদ নয়, জনগণের রায়ে চলবে। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসনের জন্য সংবিধান সংস্কার এখন সময়ের দাবি।

পদযাত্রায় সরকারের শিল্পনীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, অতীতের সরকারগুলো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্রশিল্পকে অবহেলা করেছে। এই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। এনসিপি ক্ষমতায় গেলে আমরা সিরাজগঞ্জের তাঁতশিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করবো।

তিনি আরও বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু আর দুর্নীতিবাজদের কবল থেকে সিরাজগঞ্জকে মুক্ত করতে এনসিপি দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য আপনাদের আস্থা ও সমর্থন প্রয়োজন। এনসিপি গঠন করেছে দেশের প্রতিটি মানুষের কথা বলার জন্য। আমরা রক্ত দিয়ে হলেও এই রাষ্ট্রব্যবস্থার রূপান্তর ঘটাব।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুব কমিটির সদস্য সচিব দুতি অরণ্য প্রীতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে ‘মুক্তির সোপানে’ শীর্ষক পদযাত্রাটি বাজার স্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। পদযাত্রা চলাকালে বিভিন্ন প্ল্যাকার্ড ও শ্লোগানে মুখরিত করে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category