• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে জেলা রোভারের জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

Reporter Name / ২৪২ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
oplus_0

সিরাজগঞ্জে জেলা রোভারের জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে বিভিন্ন কলেজের অধ্যক্ষ / উপধ্যক্ষ, রোভার স্কাউট লিডার, সহকারী কমিশনার, যুগ্ম- সম্পাদকদেরকে নিয়ে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজে সিরাজগঞ্জ জেলা রোভারের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের পরিচালনায় জেলা রোভারের জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতাপাঠের মধ্যেদিয়ে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা রোভারের কোষাধ্যক্ষ ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম ( এলটি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রথমেই স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আনন্দোলনে জুলাই-আগস্ট বিপ্লবে আত্মোৎসর্গকারী ৮ জন স্কাউটদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আগামী প্রজন্মের জন্য অনুকরনীয় ও অনুস্বরনীয় কাজে রোভার স্কাউটদের নিয়োজিত থাকতে হবে। জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে স্কাউটিং কার্যক্রমকে গতিশীল রাখতে আমরা অতীতে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতেও আরও আন্তরিকভাবে সেই ধারাবাহিকতা বজায় রাখব। এই স্কাউটিং কার্যক্রমকে টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রোভার স্কাউট দলকে সঠিক ভাবে পরিচালনা করতে হবে। আপনারা সবাই যারা আজকে এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন আপনারা নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এ অনুশীলন করবেন। ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বদানে সক্ষম ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অংশগ্রহণকারীদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা রোভারের কমিশনার মোঃ সামসুল হক( এলটি), অনুষ্ঠানে সন্চালনা করেন সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন,
এসময়ে মাল্টিপারপাস ওয়ার্কশপে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ( ভারপ্রাপ্ত) ও ট্রেজারার উপাচার্য প্রফেসর আহসানউল্লাহ হাবীব, সিরাজগঞ্জ জেলা রোভারের যুগ্ম- সম্পাদক মোঃ আব্দুল আলীম, সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম সরকার, সহকারী কমিশনার ( সংগঠন) মোঃ আবুল কাশেম আজাদ, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ( নন- টেক) ম্যানেজমেন্ট,ও জেলা রোভার ডি আর এস এল, মোঃ মহসিন আলী, জেলা রোভার প্রতিনিধি মোঃ হাদিসুর রহমান, হিলফুল ফুযুল মুক্ত রোভার গ্রুপের আর এস এল মোঃ হোসেন আলী (ছোট্ট), প্রমুখ, এছাড়াও বিভিন্ন কলেজ পর্যায়ে রোভার স্কাউট লিডার, রোভার স্কাউট সদস্য ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
ঊল্লেখ্য ঃ দিনব্যাপী ওয়ার্কশপে কলেজ ওয়ারী ২০২৪-২০২৫ সালের বাস্তবায়িত কর্মসূচি ও ২০২৫-২০২৬ সালের প্রস্তাবিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। পরবর্তী সময়ে সকলের অংশগ্রহণ ও মতামতের ভিক্তিতে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার জেলার ২০২৫-২০২৬ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ন সহ ওয়ার্কশপে গৃহিত সুপারিশমালা ও ঘোষনা পত্র তৈরি করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category