• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name / ৮৮ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ পারভেজ সরকার-

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে র‌্যাব। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০ টার সময় র‌্যাব-১২,সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি ফরিদুল ইসলাম বিটকেল (১৯) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার মীরের দেউলমুড়া গ্রামের মোঃ বাদশা শেখের ছেলে মোঃ ফরিদুল ইসলাম বিটকেল (১৯)।

র‌্যাব আরও জানায়, গত ৩১ আগস্ট রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের নিজ বাড়িতে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে ধর্ষণ করে ফরিদুল। ধর্ষণের বিষয়টি জানার পর পরেরদিন (১ সেপ্টেম্বর) ভিকটিমের মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা চলমান অবস্থায় আসামি দীর্ঘদিন পলাতক ছিলো।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা নিতে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category