• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
মার্চে সড়ক দুর্ঘটনায় ৫৮৯ জনের মৃত্যু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

মো. পারভেজ সরকার –

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো ভ্যান চালক নিহত হয়েছে। এ সময় আশংকাজনক ভাবে আহত হয়েছে ৪ গ্রাম পুলিশের সদস্য।

বুধবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা ব্র্যাক এনজিওর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. এরশাদ আলী (৬৫) রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা আইড় পাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। আহত চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা হলেন, শ্রী আনন্দ চরন দাস, বিকাশ চক্রবর্তী, আশু চন্দ্র দাস, মো. রায়হান আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সিমলা এলাকায় সিএনজি ও বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক এরশাদ আলী নিহত হয়। পরে আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ঘাতক সিএনজি চালক পালিয়ে যায়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা জানান, এ দূর্ঘটনার বিষয়ে থানা পুলিশ অবগত নয়। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category