• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে সিএসও এনজিও’র চলমান পরিসেবায় প্রতিবন্ধী ব্যাক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৬ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে সিএসও এনজিও’র চলমান পরিসেবায় প্রতিবন্ধী ব্যাক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে সিএসও এনজিও’র চলমান পরিসেবায় প্রতিবন্ধী ব্যাক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এফসিডিও, ইউকে এইড এর সহযোগিতায় এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সফল প্রতিবন্ধী অধিকার সংস্থা এবং আলোর প্রদীপ অধিকার সংস্থা সিরাজগঞ্জের আয়োজনে,
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর শহরের কুটুমবাড়ি কটেজ মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সফল প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি সম্পা খাতুন, সভায় স্বাগত বক্তব্য রাখেন, আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থার মোঃ আলামিন শেখ। সভার মূলবিষয়বস্তু উপস্থাপন করেন, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জ এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুজন সিরাজগঞ্জে সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ, সুক এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, এনডিপির শিপন চন্দ্র নাগ, ব্র্যাক এর মোঃ আশরাফুল ইসলাম, এমডিও এর মোঃ মাসুদ রানা, বিএনএসবি এম মতিন চক্ষু হাসপাতালের মির্জা আহমেদ আলী, কেপিইউএস এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি হিসেবে সাংবাদিক এনামুল হক সহ বিভিন্ন সংস্থার পতিনিধি, এডিডি ইন্টারন্যাশনাল এর কর্মীগণ এবং প্রতিবন্ধী সংস্থার ৪ জন লিডারসহ মোট ২৫ জন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category