• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে হাজী সাত্তারের নিজস্ব অর্থায়নে ৪০ জন দুঃস্থ অসহায় নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জে হাজী সাত্তারের নিজস্ব অর্থায়নে ৪০ জন দুঃস্থ অসহায় নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ।

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের নিজস্ব অর্থায়নে দুঃস্থ অসহায় ৪০ জন নারীকে স্বাবলম্বী করতে তাদেরকে তিনমাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র ও প্রত্যেকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
শনিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন নারীদের মাঝে সনদপত্র বিতরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। আরও বক্তব্য রাখেন হাজী কোরপ আলী সরকার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মোকতেল হোসেন,দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম খান রানা,সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন, এলাকার মুরুব্বি আজাহার আলী মন্ডল,ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী,সাবেক সাধারণ হিল্টন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমেদ, ব্যবসায়ী ও নাট্যকর্মী এসএম মুছা এবং সেলাই মেশিন প্রশিক্ষক মুন্নি মাহমুদ মুন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
উল্লেখ্য ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক হাজী আব্দুস সাত্তার তার নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে দীর্ঘদিন যাবৎ সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম সহ ধর্মীয় ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category