• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে ৪ দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন ও “ডিজিটাল ব্যাংকিং ও রিটেইল প্রোডাক্ট” শীর্ষক আলোচনা সভা

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জে ৪ দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন ও “ডিজিটাল ব্যাংকিং ও রিটেইল প্রোডাক্ট” আলোচনা সভা ও বৃক্ষ রোপণ

আজিজুর রহমান মুন্না-
পূবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখা’র আয়োজনে, সিরাজগঞ্জে ৪ দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন ও “ডিজিটাল ব্যাংকিং ও রিটেইল প্রোডাক্ট” আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে ৪ দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন এবং “ডিজিটাল ব্যাংকিং ও রিটেইল প্রোডাক্ট” আলোচনা সভা কলেজের শহিদ শিহাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এবং কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের রিটেইল বিজনেস বিভাগের, উপ-মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান মোঃ মালেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ.এস.এম. রায়হান শামীম, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পূবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ আহসানুল কবির। এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ কলেজ ছাত্রদল নেতা এস.এম.জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক -শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি কল্যাণে এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে ব্যাংকিং সেবা।
আলোচনা এই ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে যেমন- ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকি, বিভিন্ন ধরনের অ্যাপস এবং অনলাইন পেমেন্ট সিস্টম। এসব প্রোডাক্ট আমাদের জীবনকে সহজকরে দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category