• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে ৫০০ পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জে ৫০০ পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী

আজিজুর রহমান মুন্না-
মানবিক সেবা ও সামাজিক উন্নয়নে কাজ করা অন্যতম প্রতিষ্ঠান দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি (Dost Aid Bangladesh Society)
সিরাজগঞ্জ সদর উপজেলার রিভারভিউ আইডিয়াল ডিগ্রী কলেজ মাঠে শনিবার সকালে ৫’শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল ২৫’কেজি চাল, ৫’লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২’কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা। প্রায় ৪৫ কেজি খাদ্য সামগ্রী সম্বলিত প্রতিটি প্যাকেট একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণ করবে, যা সংকটময় সময়ে উপকারভোগীদের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।
দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর আবুল হাশেম খন্দকার, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, রিভারভিউ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানজিমা সুলতানা, দোস্ত এইডের আইটি ম্যানেজার সম্রাট বাবর, মিডিয়া অফিসার সাজু আহমেদ, কর্মকর্তা নাজমুল হাসান ও আশরাফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও অসংখ্য স্বেচ্ছাসেবক।
সভাপতির বক্তব্যে জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন— “আমরা শুধুমাত্র সাময়িক সহায়তায় সীমাবদ্ধ নই। আমাদের লক্ষ্য হলো দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের টেকসই পরিবর্তন। শিক্ষা, স্বাস্থ্য, টেকসই জীবিকা, বিশুদ্ধ পানি ও সামাজিক উন্নয়ন—সব খাতেই আমরা কাজ করছি। ইতোমধ্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি টিউবওয়েল ও অযুখানা স্থাপন, কর্মসংস্থান তৈরি, রিকশা বিতরণ, কোরবানি প্রকল্প, শীতবস্ত্র বিতরণ, বন্যা ত্রাণ, হুইলচেয়ার প্রদান, চক্ষু শিবির ও বিনামূল্যে ছানি অপারেশন, শিক্ষার্থীদের সাইকেল বিতরণসহ অসংখ্য প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও আমরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে আমাদের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করব।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সহায়তা গ্রহণ শেষে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন,
“এই সহায়তা আমাদের পরিবারকে বড় ধরনের সংকট থেকে রক্ষা করেছে। আমরা দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাদের আরও শক্তি দিন, যেন তারা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে পারে।”
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিতভাবে কাজ করছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংস্থাটি ইতোমধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র বিমোচন কার্যক্রম, খাদ্য সামগ্রী বিতরণ, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন, কোরবানির মাংস বিতরণ, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ নির্মাণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category